News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে আগুনে পুড়ল ১২টি দোকান
Image

অমরপুরে আগুনে পুড়ল ১২টি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ অমরপুরের রাঙ্গামাটি পান চৌমুহনীতে গতকাল গভীর রাতে বিধবংসী অগ্ণিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷সংবাদ সূত্রে জানা যায় রাত ২ টা নাগাদ স্থানীয় লোকরা আগুনের লেলিহান শিখা দেখতে পান৷ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন বেরিয়ে যান৷


খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷দমকল বাহিনীর জওয়ানরা এসে স্থানীয় মানুষের সহযোগিতায় টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে৷ এর মধ্যেই বারোটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷ তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে৷ পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকটি টাকা বলে জানা গেছে৷


অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি ব্যবসায়ীকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷অগ্ণিকাণ্ডে ১২ টি দোকান ভস্মীভূত হয়ে গেছে সেইসব দোকানের মালিকরা একবারে অসহায় হয়ে পড়েছেন৷প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানইকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য স্থানীয় তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top