News Flash

  • Home
  • Uncategorized
  • এক মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচির সূচনা
Image

এক মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ সোমবার থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু হয়েছে৷ রাজধানীর রাধানগর মোটর স্ট্যান্ড থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷


সোমবার সকালে রাধানগর মোটর স্ট্যান্ড এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে পরিবহন মন্ত্রী বলেন শুধুমাত্র সরকারিভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলেই চলবে না৷পথ চলা চল সম্পর্কে যানবাহনের চালকদের যেমন সচেতন হতে হবে ঠিক তেমনি রাস্তায় চলাচলকারী

জনগণকে সচেতন হতে হবে৷ দুর্ঘটনা এড়াতে সচেতনতাই সবচেয়ে বড় উপায় বলে তিনি উল্লেখ করেন৷ সচেতনতার অভাবে যান দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে বলে তিনি মনে করেন৷জান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে একদিকে যেমন মোটর শ্রমিকদের সতর্ক থাকতে হবে ঠিক তেমনি পথ চলাচলকারি জনগণকেও আরও সচেতন হতে হবে বলে পরিবহন মন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷


সরকার কিংবা পরিবহণ দফতরের পক্ষ থেকে শুধুমাত্র সচেতনতামূলক কর্মসূচি পালন করলেই যান দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন৷এদিন মাসব্যাপী প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে পরিবহনমন্ত্রী রাধানগর মোটর স্ট্যান্ড থেকে প্রচারিত আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন৷সবুজ পতাকা নেড়ে পরিবহনমন্ত্রী এদিন প্রচার গাড়িগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন৷একমাস ব্যাপী এই প্রচার গাড়ি দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার বিষয়গুলি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top