News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম ইনিংসে ভারত তুলল ৩৩৬ রান, তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৫৪ রানে
Image

প্রথম ইনিংসে ভারত তুলল ৩৩৬ রান, তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৫৪ রানে

ব্রিসবেন, ১৭ জানুয়ারি (হি.স.): বৃষ্টির পূর্বাভাষ থাকলেও নির্বিঘ্নেই শেষ হল ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন ।চাপ নিয়ে খেলতে নিমে প্রথম ইনিংসে ওয়াশিংটন-শার্দুলের দুরন্ত পার্টনারশিপে ৩৩৬ রান তুলে স্বস্তিতে ভারত । প্রথম ইনিংসের নিরিখে ৩৩ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া রবিবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ করে ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রানে। সুতরাং প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারতের থেকে ৫৪ রানে এগিয়ে অজিরা। ডেভিড ওয়ার্নার ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২০ ও মার্কাস হ্যারিস ১৪ বলে ১ রান করে অপরাজিত রয়েছেন।


এদিন রানের পাহাড় ঘাড়ে নিয়ে খেলতে নেমে ১৮৬ রানে ছ’টি উইকেট হারিয়ে সপ্তম ও অষ্টম ব্যাটসম্যান হিসেবে নেমে অজি বোলিংয়ের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। তাঁদের দুর্দান্ত পার্টনারশিপে ভর করেই স্বস্তিজনক জায়গায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া।  হাত ঘুরিয়ে প্রথম ইনিংসে তিনটি করে উইকেট তুলেছিলেন সুন্দর ও শার্দুল। আর ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার দিন ব্যাট হাতে তাঁরাই দলকে টেনে তুললেন খাদ থেকে। কে বলবে এটাই ওয়াশিংটনের অভিষেক টেস্ট আর শার্দুল জীবনের দ্বিতীয় টেস্টটি খেলতে নেমেছেন! সপ্তম উইকেটে ১২৩ রানের পার্টনারশিপ গড়ে নয়া ইতিহাস রচনা করলেন তাঁরা। এই উইকেটে এটাই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। তবে স্বপ্নের ইনিংসের ইতি ঘটান সেই বিধ্বংসী প্যাট কামিন্স। ৬৭ রানে ফেরান শার্দুলকে। টেল এন্ডাররা অবশ্য ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তৃতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ২১ রান করে অস্ট্রেলিয়া। অপরাজিত দুই ওপেনার হ্যারিস ও ওয়ার্নার। সব মিলিয়ে ৫৪ রানে এগিয়ে অজিবাহিনী। শার্দুল-সুন্দরের ইনিংসই যে ম্যাচের সমীকরণ বদলে দিল, তা বলাই বাহুল্য।


বলে রাখা ভাল চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবির যেন মিনি হাসপাতাল। যার জেরে গত ম্যাচের দল ধরে রাখা সম্ভব হয়নি। ফলে সিরিজ নির্ণায়ক টেস্টে অগ্নিপরীক্ষার সামনে রাহানে অ্যান্ড কোং। কিন্তু প্রথম টেস্টে ৩৬ অল আউট হওয়ার পর ঘুরে দাঁড়িয়ে ক্রিকেটাররা বুঝিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতেই তাঁদের দমানো যাবে না। তা সে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যই হোক কিংবা বড় রানের চাপ। সব পরিস্থিতিতেই চাপ কাটিয়ে উঠতে সক্ষম ভারতীয় দল । 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top