News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষোভরত কৃষকদের প্রতি কেন্দ্রের মনোভাব নিয়ে উষ্মা প্রকাশ সর্বভারতীয় কিষাণ সভার
Image

বিক্ষোভরত কৃষকদের প্রতি কেন্দ্রের মনোভাব নিয়ে উষ্মা প্রকাশ সর্বভারতীয় কিষাণ সভার

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লির সীমান্তে বিক্ষোভরত কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে উষ্মা প্রকাশ করল সর্বভারতীয় কিষাণ সভা। রবিবার সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা দিল্লিতে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনরকম বিকল্প পথ না রেখেই কৃষক আন্দোলনকে নষ্ট করে দিতে চাইছে কেন্দ্র। কয়েক মাসে তীব্র দুর্ভোগের মধ্যে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছে কৃষকরা। মৃত্যুও হয়েছে একাধিক কৃষকের।

কিন্তু সরকার তারিখের পর তারিখ করে বিষয়টাকে ঝুলিয়ে দিচ্ছে। কৃষক আন্দোলনকে যারাই সমর্থন করছে তাদের দেশবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। বিক্ষোভরত কৃষকদের প্রতি সরকারের মনোভাব কঠোর। পাশাপাশি হান্নান মোল্লা এও স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কমিটি করে দেওয়া হয়েছে তাঁকে পুনর্নির্মাণ এর প্রস্তাব করার  কোন দায় তার সংগঠন নেবে না।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top