News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানিয়ায় যান দুর্ঘটনায় আহত পাঁচজন
Image

জিরানিয়ায় যান দুর্ঘটনায় আহত পাঁচজন

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.)৷৷ তীর্থমুখ-এ মকর সংক্রান্তি মেলা থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন৷ আহতদের গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷


মকর সংক্রান্তি উপলক্ষ্যে তীর্থমুখে বিরাট মেলার আয়োজন হয় প্রতিবছর৷ ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ওই মেলা দেখতে যান৷ তেমনি সিধাই মোহনপুর বড়কাঁঠাল উড়াবাড়ি এলাকার বাসিন্দা এক পরিবারের পাঁচজন সদস্য তীর্থমুখে মেলা দেখতে গিয়েছিলেন৷ ফেরার পথে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে৷

হাসপাতাল সূত্রে খবর, জিরানিয়া মহকুমায় মাধববাড়ি এলাকার ১২ চাকার ট্রাক মারুতি ভ্যান-এ ধাক্কা দেয়৷ তাতে মারুতি ভ্যান দুর্ঘটনার কবলে পরে৷ খবর পেয়ে দমকল কর্মী-রা ঘটনাস্থলে ছুটে যান৷ চালক এবং সামনের সিট-এ বসা অপর একজন-কে কাঁচ ভেঙে বের করতে হয়েছে৷ দুজনেরই মাথায় ভীষণ আঘাত লেগেছে৷


আহত পাঁচজনের মধ্যে সমক দেববর্মা, সুধন দেববর্মা, নবলক্ষী দেববর্মা এবং বুদ্ধি দেববর্মা এই চারজনের নাম শনাক্ত হয়েছে৷ অপর একজনের নাম এখনও জানা সম্ভব হয়নি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top