News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ মে-র মধ্যে এডিসি নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টের নির্দেশ
Image

১৭ মে-র মধ্যে এডিসি নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টের নির্দেশ

আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচন ১৭ মে-র মধ্যে সম্পন্ন করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে৷ আজ মঙ্গলবার প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচনে বিলম্বের কারণে হাইকোর্টে দুটি মামলা হয়েছিল৷ আদালত দুটি মামলাকে একত্রিত করে চলতি বছরের গত ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল৷ হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওই মামলায় ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছিল৷ কিন্তু ৬ জানুয়ারি ত্রিপুরায় নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে কিছুটা সময় চেয়েছিলেন৷ আদালতও তাঁর আবেদন গ্রহণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছিল ১২ জানুয়ারি৷
মূলত, করোনা-প্রকোপের জেরে ত্রিপুরায় এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তর করা হয়েছে৷ প্রথমে ছয় মাসের জন্য রাজ্যপালের কাছে এডিসি-র ক্ষমতা দেওয়া হয়েছিল৷ রাজ্যপাল এডিসি প্রশাসন পরিচালানায় প্রশাসক নিযুক্ত করেছিলেন৷ সম্প্রতি ওই ছয় মাসের মেয়াদ সমাপ্ত হওয়ার পর করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে আরও ছয় মাসের জন্য সময়সীমা বাড়িয়েছেন রাজ্যপাল৷


গত ৩ ডিসেম্বর ত্রিপুরা পিপলস ফ্রন্ট হাইকোর্টে এডিসি নির্বাচনে বিলম্বের কারণে রিট আবেদন দায়ের করেছিল৷ এর পর হাইকোর্টে আরও একটি মামলা দায়ের হয়৷ জনৈক অপু দেববর্মা ওই মামলা করেছিলেন৷ এ-বিষয়ে সরকারি আইনজীবী প্রদ্যুৎ ধর জানিয়েছিলেন, আদালত ত্রিপুরা পিপলস ফ্রন্টের দায়েরকৃত মামলার সাথে অপু দেববর্মার মামলাটি একত্রিত করেছে৷ পাশাপাশি ত্রিপুরা হাইকোর্ট নোটিশ জারি করেছে৷

আজ ওই মামলায় চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে৷ এ-বিষয়ে মামলাকারীর আইনজীবী মিন্টু দেববর্মা জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন ওই মামলায় হলফনামা দিয়েছে৷ তাতে জানানো হয়েছে, ১৫ জানুয়ারির মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ফলে, নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কোনও বাধা থাকার কথা নয়৷ তিনি বলেন, প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী ১৭ মে-র মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পারিষদ গঠন করা হোক৷ সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্যের বক্তব্য, আদালত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে৷ সে-ক্ষেত্রে মে মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে৷ কারণ, ১৭ মে পর্যন্ত ২০১৯ পর্যন্ত এডিসি-র মেয়াদ ছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top