News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে গ্রাম : উপমুখ্যমন্ত্রী
Image

ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে গ্রাম : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ আমাদের রাজ্যে সব ধর্মের-সব সংস্কৃতির সম্মান আছে৷ সুুদুর অতীত থেকেই সংহতি আমাদের রাজ্যের প্রধান শক্তি৷ আজ সন্ধ্যায় সদর মহকুমার আনন্দনগর গ্রাম পঞ্চায়েতে সুুলতান শাহ দরগা সংহতি মেলার উদ্বোধন করে এই কথাগুলি বলেন, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তিন দিনব্যাপী এই সংহতি মেলা আজ শুরু হয়েছে৷
তিনি বলেন, ভারতবর্ষ সাধুসন্ত ও মহাপুরুষের দেশ৷ তাদের চিন্তাধারা অনুসরণ করেই এই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে৷

উপমুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে গ্রাম৷ গ্রামে গ্রামে এই ধরণের সংহতি মেলা আয়োজনের মাধ্যমে মানুষে মানুষে সংহতি আরও সুুদৃঢ় হবে৷ একত্বতা গড়ে উঠবে৷ ৭১ বছরের পুরানো এই সুুলতাহ সাহ দরগা আমাদের সংহতির এক নিদর্শন৷ এই দরগা পর্যটনের এক অন্যতম আকর্ষণ কেন্দ্র৷ উপমুখ্যমন্ত্রী বলেন, এধরণের মেলার আয়োজন করলে গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীগণও উপকৃত হন৷ কোভিড পরিস্থিতিতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান৷


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, বিশ্বাস হল মানুষের মূল শক্তি৷ বিশ্বাসের উপর ভিত্তি করেই রাজ্যে জাতি ও জনজাতি অংশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এম ভি জসিমউদ্দীন, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ স্বাগত বক্তব্য রাখেন ডুকলি ব্লকের বিডিও বিপুল দাস৷ সভাপতিত্ব করেন মেলা কমিটির চেয়ারম্যান মলয় লোধ৷ তিন দিনব্যাপী এই সংহতি মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে৷ প্রতি সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পরিবেশিত হবে সাংস্ক’তিক অনুষ্ঠান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top