News Flash

  • Home
  • Uncategorized
  • স্কলারশিপ : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডাকে চিঠি এসসি মোর্চার
Image

স্কলারশিপ : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডাকে চিঠি এসসি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ ২৩ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রিয় মন্ত্রিসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ দেশ স্বাধীন হওয়ার পর এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত৷ মাধ্যমিক পাশের পর দেখা যায় তপসিলি জাতির ছাত্র-ছাত্রিরা বিভিন্ন বিভাগে ভর্তি হয়৷


কিন্তু তার মধ্যে কিছু ছাত্র-ছাত্রীর পড়া বন্ধ হয়ে যায়৷ এই ক্ষেত্রে এই সকল ছাত্র- ছাত্রিদের পড়ালেখার যেন কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য ২৩ ডিসেম্বর কেন্দ্রিয় সরকার তপসিলি জাতির ছাত্র-ছাত্রিদের স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করেছে৷ সাধারন কোন স্কিমে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ প্রদানের রেশিও থাকে ৬০ শতাংশ ও ৪০ শতাংশ৷ ফলে রাজ্য সরকার যে পরিমাণ অর্থ প্রদান করবে তার উপর নির্ভর করে কেন্দ্র সরকার অর্থ প্রদান করবে৷


তার জন্য কেন্দ্রীয় সরকার স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করা হয়েছে৷ তাই পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপি এসসি মোর্চা সদর আরবান ও সদর গ্রমিন জেলা কমিটির অধিন প্রতিটি বুথের বুথ সভাপতিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি প্রেরন করেন৷ উপস্থিত ছিলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় কমিটির সদস্য তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস, এসসি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top