News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টায় আরও দু’জনের মৃতদেহ উদ্ধার
Image

চবিবশ ঘন্টায় আরও দু’জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৮ জানুয়ারি৷৷ পৃথক স্থানে দুজনের অস্বাভাবিক মৃত্যু হল৷ একজন যুবক, অপরজন বৃদ্ধা৷ দুটি ঘটনারই পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ দুজনেরই ফাঁসিতে জুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷
রাজধানী আগরতলা শহর সংলগ্ণ অরুন্ধতী নগর থানা এলাকার দীনদয়াল আশ্রম সংলগ্ণ এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম তাপস দাস৷ পেশায় ক্যাটারার৷ মাত্র কুড়ি দিন আগে বিয়ে করে ওই যুবক৷ বিয়ের কুড়ি দিনের মাথায় ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে তাপস দাস নামে ওই যুবক গতকাল রাতে ক্যাটারার এর কাজ করতে একটি বিয়ে বাড়িতে গিয়েছিল৷ রাত সাড়ে বারোটা নাগাদ তার স্ত্রী পায়েল দেবনাথ তাকে ফোন করে বাড়িতে আসার জন্য৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়৷ রাত ২টা নাগাদ সে বাড়িতে আসে৷ বাড়িতে আসার পর ও তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়৷ কিছুক্ষণ বাদেই সে ঘর থেকে বেরিয়ে যায়৷ বিষয়টি নববধূ পায়েল দেবনাথ বাড়ির অন্যান্যদের ডেকে ঘুম থেকে তোলে জানায়৷

পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে সে ফাঁসিতে ঝুলে রয়েছে৷ মৃত স্ত্রী পায়েল দেবনাথ জানায় মাত্র ২০ দিন আগে ভালোবেসে তাদের দুজনের বিয়ে হয়েছে৷ পায়েলের বাপের বাড়ির লোকজনরা এই সম্পর্ক এখনো মেনে নেননি৷ তাপসের হাত ধরে ঘর থেকে বেরিয়ে আসার পর তিনদিন অন্যান্য জায়গায় কাটিয়ে স্বামীগৃহে আসে পায়েল৷ পায়েল জানায় তার স্বামী তাপস মদ্যপান করত৷ তবে তাকে বিয়ে করে ঘরে আনার পর নেশার কবল থেকে অনেকটাই মুক্ত হয়েছিল সে৷সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে তাঁর স্বামী এ ধরনের ঘটনা সংগঠিত করবে সে তা স্বপ্ণেও ভাবতে পারেনি৷ বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় নবপরিণীতা স্বামীহারা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে শুক্রবার অরুন্ধতী নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে তাপসের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ৷ তবে এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷


এদিকে, নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ৬০ বয়সি এক বৃদ্ধা৷ঘটনা তেলিয়ামুড়া থানধীন চালিতা বাড়ি এলাকায় শুক্রবার বিকেলে৷সংবাদে জানা যায় এই বৃদ্ধ মহিলা নাম মোহন বাঁশি সরকার৷পুলিশ খবর দিয়ে জানায় বৃদ্ধ মহিলার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷শুক্রবার বাড়ির লোকেদের নজর কেরে নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করলে৷পরে বাড়ির লোকেরা দরজা ভেঙ্গে দেখতে পাই বৃদ্ধ মহিলাটি হাসিতে আত্নহত্যা করেছে৷খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top