News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ফার্মে হাঁসের মড়ক বার্ড ফ্লুর আতঙ্কে দপ্তর কর্তারা
Image

বিশালগড়ে ফার্মে হাঁসের মড়ক বার্ড ফ্লুর আতঙ্কে দপ্তর কর্তারা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জানুয়ারি৷৷ বিশালগড় ঢাকার বাড়ি এলাকার মণিপুরী বস্তিতে সরকারি অর্থে পাওয়া হাঁসের বাচ্চা দিয়ে আজ থেকে প্রায় চার মাস পূর্বে একটি হাঁসের ফার্ম করেছে এলাকার বিকাশ সিনহা সহ আরো চার যুবক৷ অনেক মাস ধরে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে সমস্ত হাঁসগুলিকে লালন পালন করে আসছিলেন চার যুবক৷ আর মাত্র কিছুদিন পরই এ সমস্ত হাঁসগুলি ঘরে প্রত্যেকদিন ১০০ থেকে ২০০টি করে ডিম দেওয়া শুরু হবে৷


হঠাৎ করে চার পাঁচ দিন ধরে প্রত্যেক দিনে এ ফার্মের মধ্যে গড়ে প্রায় ১০ থেকে ২৫ টি হাঁস মারা যাচ্ছে৷ ভয়ে ফার্মের মালিক প্রথমে চড়িলাম পশু হাসপাতালের ডাক্তারের নিকট চিকিৎসা করার জন্য চলে যান৷ কিন্তু তার কোনো রকম ফল পাওয়া গেল না৷ অবশেষে বৃহস্পতিবার হাঁসের মৃত্যুর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে৷ সেই সময় পশু হাসপাতাল এর সমস্ত আধিকারকীরা ছুটে আসেন ঢাকার বাড়িস্থিত সেই বিকাশ সিনহার ফার্মে৷

সেখান থেকেই মৃত হাঁসগুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগরতলা স্থিত পশু চিকিৎসা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না তারা৷ কিন্তু ডাক্তার বলছেন এদের মধ্যে বার্ড ফ্লু নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে৷ তাই এখন উক্ত ফার্মের মালিকেরা চাইছেন সরকারি মত যা যা করণীয় তা যেন সরকার এ ফার্মের প্রতি কিছু করেন এবং তাদের এ ফার্মকে যেন রক্ষা করেন৷
এদিকে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা জানিয়েছেন রাজ্যে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ধরনের তথ্য আসেনি যে ত্রিপুরাতে বার্ড ফ্লু এর সংক্রমণ হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top