News Flash

  • Home
  • Uncategorized
  • এলেন বিজেপি প্রভারী সোনকর, এডিসি ভোটের রণকৌশল নিয়ে নেতৃত্বদের সাথে করছেন বৈঠক
Image

এলেন বিজেপি প্রভারী সোনকর, এডিসি ভোটের রণকৌশল নিয়ে নেতৃত্বদের সাথে করছেন বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ বুধবার তিনদিনের রাজ্য সফরে এলেন বিজেপির রাজ্য প্রভারি সোনকর৷ সকালে আগরতলা বিমান বন্দরে অবতরণ করলে বিজেপির রাজ্য সহ-সভাপতি টিংকু রায় এবং সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য প্রভারীকে সম্বর্ধনা জানান৷


আগরতলা বিমানবন্দরের অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য প্রভারী বলেন, সাংগঠনিক কাজেই তিনি রাজ্য সফরে এসেছেন৷ দায়িত্বভার গ্রহণের পর এটি তার দ্বিতীয়বার ত্রিপুরা সফর৷ সফর প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য প্রভারি জানান ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন এবং আগরতলা পৌরনিগম এবং পুর সংস্থাগুলির নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ রাজ্য সফরকালে আগরতলা ছাড়াও তিনি বিভিন্ন জেলা সফর করবেন বলে জানিয়েছেন৷

বিমানবন্দর থেকে তিনি চলে আসেন বিজেপির রাজ্য সদর কার্যালয়ে৷ বিজেপির রাজ্য সদর কার্যালয়ে তিনি দলীয় শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করেন৷ সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রভারী সোনকর বলেন,সংগঠনকে শক্তিশালী করতে বিস্তার ঘটাতে তিনি লাগাতর ত্রিপুরায় আসবেন৷ রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই তাঁর অন্যতম দায়িত্ব ও লক্ষ্য বলে জানিয়েছেন তিনি৷পশ্চিমবঙ্গ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিজেপির ত্রিপুরা রাজ্য প্রভারী স্পষ্ট ভাষায় বলেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছেই৷


পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোভাবেই ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ মমতা ব্যানার্জি মা মাটি মানুষ নিয়ে যে গর্ব করেন সে গর্ব হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন৷ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ মমতা ব্যানার্জিকে যোগ্য জবাব দিতে প্রস্তুত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মানুষজন ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এবং রাজ্যের পৌর সংস্থাগুলির নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য প্রভারীর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top