News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারীদের সংঘবদ্ধ হামলায় কমলাসাগরে গুরুতর জখম যুবক
Image

পাচারকারীদের সংঘবদ্ধ হামলায় কমলাসাগরে গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ পাচারকারীদের সঙ্গবদ্ধ হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কসবা কালী মন্দির সংলগ্ণ এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে চারজন পাচারকারী এক যুবককে প্রচণ্ড মারধর করে৷ তাতে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কসবা সীমান্ত এলাকা দিয়ে প্রায় সময়ই নেশা কারবারিরা নানা সামগ্রী পাচার করে চলেছে৷ নেশা কারবারিদের নেসা পাচার বাণিজ্যে যেকোনো ধরনের আপত্তি জানালেই আপত্তি কারীদের উপর হামলা হুজ্জোতি শুরু করছে পাচারকারীরা৷পাচারকারীদের হামলায় আহত যুবক জানিয়েছে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন লোক কসবা সীমান্ত এলাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ সমগ্র বাংলাদেশে পাচার করে চলেছে৷

তাতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ এসব বিষয়ে আপত্তি জানানোর কারণে ওই যুবকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷কসবা সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য অব্যাহত থাকলেও বিএসএফ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷পুলিশ ও বিএসএফের আস্কারা পেয়ে পাচারকারীরা প্রতিনিয়ত এ ধরনের প্রচর বাণিজ্য চালিয়ে যেতে সক্ষম হচ্ছে বলেও অভিযোগ৷অবিলম্বে কসবা সীমান্ত দিয়ে অবৈধ পাচার বন্ধ করার জন্য বিএসএফের উরতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী৷এদিকে পাচারকারীদের হামলায় আহত যুবক ও এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে হামলাকারীদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷ঘটনার পর থেকেই কসবা সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে৷যেকোনো সময় কসবা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top