News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহত দু’জন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, আহত দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ খোয়াই মহাকুমার পদ্মবিল এবং গৌরাঙ্গ টিলায় দুটি পৃথক দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ঘটনার বিবরণ দিয়ে কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় একটি দ্রুতগামী বাইক এক পথচারীকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে পথচারী গুরুতরভাবে আহত হয়৷


আহত পথচারীর নাম ললিত দত্ত৷আহত পথচারীরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চেবরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় ললিত দত্ত নামে ওই ব্যক্তির মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এদিকে খোয়াই থানা এলাকার পদ্মবিলে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়৷জানাযায় বাইক চালক দ্রুতবেগে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ বাইক চালক মদ মত্ত অবস্থান ছিল বলে জানা গেছে৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে বাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন৷বাইক চালক এর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷


বামুটিয়া রাম ঠাকুর সংঘ এলাকায় টমটমের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন৷ বৃদ্ধাকে ধাক্কা দিয়ে টমটমটিও উল্টে যায়৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজন রা টমটম চালককে আটক করেন৷ সংবাদপত্রে জানা গেছে এক বৃদ্ধা রাস্তার পাশ ধরে বাড়ি যাচ্ছিলেন৷ তখনই টমটম এসে বৃদ্ধাকে ধাক্কা দেয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ টমটম চালকের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷পুলিশ মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top