News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসে অর্থ জোগানোর দায়ে ধৃত লকভি, পাকিস্তানে পাকড়াও কুখ্যাত সন্ত্রাসী
Image

সন্ত্রাসে অর্থ জোগানোর দায়ে ধৃত লকভি, পাকিস্তানে পাকড়াও কুখ্যাত সন্ত্রাসী

লাহোর, ২ জানুয়ারি (হি.স.): মুম্বই (২৬/১১ হামলা) হামলার অন্যতম মূল চক্রী জাকিউর রহমান লকভিকে গ্রেফতার করল পাকিস্তানের লাহোর পুলিশ। জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর অভিযোগে লকভিকে গ্রেফতার করা হয়েছে। পঞ্জাব সন্ত্রাস দমন বিভাগ লকভির বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দেওয়ার অভিযোগ দায়ের করেছিল লাহোরের থানায়।


অভিযোগে বলা হয়েছিল, জঙ্গি কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিল সে। সেই কারণেই শনিবার লকভিকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লকভি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ছিল। ২০০৮ সালে পাকিস্তানের ১০ জঙ্গি মুম্বইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হন ৩০০ জন। সেই হামলাতে বড় ভূমিকা ছিল লকভির।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top