News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা টিকাকরণের জন্য মহারাষ্ট্র তৈরি : রাজেশ টোপে
Image

করোনা টিকাকরণের জন্য মহারাষ্ট্র তৈরি : রাজেশ টোপে

মুম্বই, ২ জনুয়ারি (হি. স.): করোনা টিকাকরণের জন্য মহারাষ্ট্র পুরোপুরি তৈরি। টিকাকরণ প্রক্রিয়ার পরেও নাগরিকদের করোনা বিধি মেনে চলতে হবে। টিকাকরণ হলেই করোনা পুরোপুরি শেষ হয়ে গেল এমন ভুল ধারণা রাখা উচিত নয়। শনিবার এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।


এদিন জালনায় করোনা টিকাকরণে ড্রাই রান পরিদর্শন করে দেখেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, এ দিন রাজ্যের চার জেলা জালনা, পুনে, নাগপুর, নংদুরবরে করোনা টিকাকরণের ড্রাই রান চলছে। কেন্দ্রীয় সরকারের সম্মতি পেলেই এই জেলাগুলিতে পুরোদস্তুর করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে। যে ব্যক্তি টিকা নিতে আসবেন তার পরিচয় খতিয়ে দেখা হবে টিকাকরণ কেন্দ্রে। তার পরেই তার শরীরে করোনা টিকা দেওয়া হবে। টিকাকরণের পরে কিছুক্ষণ ওই ব্যক্তিকে টিকাকরণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হবে। টিকাকরণের পরে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার সঙ্গে মোকাবিলা করতে হবে। এর টিকাকরণ কেন্দ্রে শয্যার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top