News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের প্রগতিতে আইআইএম-এর অবদানের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী
Image

দেশের প্রগতিতে আইআইএম-এর অবদানের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও ভুবনেশ্বর, ২ জানুয়ারি (হি.স.): দেশের অগ্রগতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর সমৃদ্ধ অবদানের জন্য ভারত গর্বিত। আইআইএম-এর ভূয়সী প্রসংশা করে শনিবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী আশা, স্থানীয় এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে আইআইএম। শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওডিশায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-সম্বলপুরের স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজ্যপাল গণেশি লাল, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ।


এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের অগ্রগতিতে আইআইএম-এর সমৃদ্ধ অবদানের জন্য ভারত গর্বিত। আইআইএম সম্বলপুরের প্রতিষ্ঠা এই শহরকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। স্থানীয় এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করবে আইআইএম।’ প্রধানমন্ত্রী আরও বলেন, খনিজ পদার্থ, কয়লা, সোনা এবং বিভিন্ন রত্নপাথরের জন্য পরিচিত সম্বলপুর। হিরাকুদ বাঁধ, দেবীগড় অভয়ারণ্য এবং সম্বলপুরী টেক্সটাইল ওডিশা পর্যটনকে নতুন মাত্রা জুগিয়েছে।


আইআইএম সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সাল পর্যন্ত, ভারতে মাত্র ১৩টি আইআইএম ছিল। এখন মোট ২০টি। এত বৃহৎ ট্যালেন্ট পুল ‘আত্মনির্ভর ভারত’-এর প্রচারকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আজকের স্টার্টআপই ভবিষ্যতের মাল্টিন্যাশনাল কোম্পানি। কৃষি সেক্টর থেকে মহাকাশ সেক্টর, স্টার্টআপে সুযোগ বেড়েই চলেছে। এদিনের অনুষ্ঠানে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, ওডিশায় এডুকেশন দ্রুত পরিবর্তনের সাক্ষী। পূর্ব ভারতে শিক্ষার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ওডিশা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top