News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির আমন্ত্রিত সদস্যপদ থেকে ইস্তফা বিধায়ক সুশান্ত চৌধুরীর
Image

বিজেপির আমন্ত্রিত সদস্যপদ থেকে ইস্তফা বিধায়ক সুশান্ত চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ নৈতিকতার দায়িত্ব স্বীকার করে ভারতীয় জনতা পার্টির ইনভাইটি মেম্বারসিপ থেকে পদত্যাগ করেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ সর্বভারতীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে৷ পাশাপাশি তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিধায়ক হিসেবে কোন কর্মসূচিকে ডাকা হয় না৷ এ বিষয়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে কথা বলা হয়েছে৷


ফলে আগামী দুই বছর পর বিধানসভার নির্বাচনে কোন মুখে জনসাধারণের সামনে যাবেন তা নিয়ে প্রশ্ণ তোলন তিনি৷ আর সম্প্রতি মজলিশপুর বিধানসভা কেন্দ্রে যুব সম্মেলন রাজ্য কমিটি কাছ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে অবৈধ বলে প্রচার করা হয়৷ যা কোন রাজনৈতিক দলে নেই বলে জানান তিনি৷ কারণ বিধায়ক নিজ এলাকায় সম্মেলন করবে এর জন্য রাজ্য কমিটি থেকে অনুমতি নিতে হয় না৷ আর এটা কোন জাতীয়তাবাদী পার্টির কাছে কাঙ্ক্ষিত নয়৷ আর এটা দিয়ে রাজ্যবাসীকে কি বার্তা দেওয়া হচ্ছে৷


তবে আগামী ৩ জানুয়ারি যে বাইক মিছিল হবে তা দিয়ে জানান দেওয়া হবে মজলিশপুরের যুবকরা কমিউনিস্ট বিরোধী৷ আরো জানান দেওয়া হবে বর্তমানে যাকে নয়া যুব মোর্চার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে সেটা অনৈতিক এবং মন্ডল সভাপতি পরিবর্তন করাটা সম্পূর্ণ অনৈতিক বলে জানান তিনি৷ কারণ জনতা শেষ কথা বলে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top