News Flash

  • Home
  • Uncategorized
  • রীতি মেনেই বন্দিদের তালিকা প্রকাশ করল ভারত ও পাকিস্তান
Image

রীতি মেনেই বন্দিদের তালিকা প্রকাশ করল ভারত ও পাকিস্তান

নয়াদিল্লি-ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.):  বন্দিদের তালিকা প্রকাশ করল ভারত  ও পাকিস্তান  । রীতি মেনেই বর্ষশুরুতে শুক্রবার পাকিস্তান ৩১৯ জন ভারতীয় বন্দির একটি তালিকা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে জমা দেয়। অন্যদিকে দিল্লিতেও পাক দূতাবাসে ৩৪০জন পাকিস্তানি বন্দির তালিকা জমা দেয় ভারত সরকার।


পাকিস্তানের তরফে জানানো হয়, সেখানে মোট ৩১৯জন ভারতীয় বন্দি রয়েছে। এদের মধ্যে ৪৯ জন সাধারণ নাগরিক ও ২৭০জন মৎসজীবী রয়েছেন। অন্যদিকে ভারতের প্রকাশিত তালিকা অনুযায়ী, এদেশে মোট ৩৪০ জন পাকিস্তানের নাগরিক বন্দি হিসাবে রয়েছে। তাঁদের মধ্যে ২৬৩জন সাধারণ মানুষ ও ৭৭ জন মৎসজীবী রয়েছেন।

উল্লেখ্য, বিদেশ দফতরের তরফে ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে কনস্যুলার অ্যাক্সেস চুক্তি   অনুযায়ী প্রতিবছরই দুবার, অর্থাৎ ১ জানুয়ারি ও ১ জুলাই দুই দেশকেই একে অপরের দেশে বন্দি থাকা নাগরিকদের তালিকা প্রকাশ করতে হয়। ২০২১ সালের শুরুতেও সেই নিয়ম মেনেই দুই দেশের তরফ থেকে বন্দি অপর দেশের নাগরিকদের তালিকা প্রকাশ করা হল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top