News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক নতুন বছর : প্রধানমন্ত্রী
Image

সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক নতুন বছর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে চলে এল ইংরেজি নতুন বছর ২০২১। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক নতুন বছর। নতুন বছরের প্রথম দিন, শুক্রবার সকালে টুইট করে মোদী লিখেছেন, ‘সকলকে ২০২১-এর শুভেচ্ছা! এই বছর সকলের জীবনে সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক। বিরাজ করুক আশা এবং সুস্থতা।’


প্রধানমন্ত্রী ছাড়াও এদিন দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ টুইটারে লেখেন, ‘আপনাদের সকলকে নতুন বছরের হার্দিক শুভকামনা। এই বছর সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top