News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৯ ডিসেম্বর ফের সরকারের সঙ্গে বৈঠকে বসবে কৃষক সংগঠনগুলি
Image

২৯ ডিসেম্বর ফের সরকারের সঙ্গে বৈঠকে বসবে কৃষক সংগঠনগুলি

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি. স.): কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভরত কৃষকরা অবশেষে সরকারের সঙ্গে বৈঠক করার প্রস্তাব মেনে নিয়েছে। কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকারের পরবর্তী বৈঠক হবে ২৯ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ।


দিল্লি-হরিয়ানা মাঝে অবস্থিত সিংঘু সীমান্তে শনিবার কৃষক সংগঠনের নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সরকারের সঙ্গে ২৯ ডিসেম্বর আলোচনায় বসবে কৃষক সংগঠনগুলি। এদিন নিজেদের মধ্যে হওয়া বৈঠকে কৃষক সংগঠনগুলি সিদ্ধান্ত নিয়েছে যে মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সে বিষয়গুলি হল নতুন কৃষি আইন বাতিল করতে হবে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টিকে আইনি বৈধতা দিতে হবে এবং নয়া বিদ্যুৎ আইনকে সংশোধন করতে হবে।

ডিসেম্বরের প্রথম দিকে দিল্লির বিজ্ঞান ভবনে একাধিক বার কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেই বৈঠকের তথ্য জনসমক্ষে আনতে দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেয় কৃষক সংগঠনগুলি। এতে করে জনমানসে কৃষকদের প্রতি একটি নেতিবাচক বার্তা যাচ্ছে বলে দাবি করা হয়েছে ।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top