News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বনধ-এর তেমন প্রভাব পড়েনি
Image

রাজ্যে বনধ-এর তেমন প্রভাব পড়েনি

আগরতলা, ৮ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আহূত মঙ্গলবারের ভারত বনধ-এর প্রভাব ত্রিপুরায় তেমন পড়েনি৷ যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল৷ অফিস-আদালত, সুকল-কলেজও খোলা ছিল৷ তবে, সুকল-কলেজে এদিন উপস্থিতির হার অনেক কম ছিল৷ তেমনি, রাস্তায় যাত্রী সংখ্যা অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম ছিল৷ কিন্তু, সরকারি অফিসে হাজিরা ছিল যথেষ্ট৷ শাসক-বিরোধী উভয় দল এ-দিন বনধ-এর পক্ষে-বিপক্ষে মিছিল বের করেছে৷ উভয় পক্ষই বনধ সাফল্য বলে দাবি করেছে৷


এদিন সকালে নাগেরজলা বাস স্ট্যান্ডে যান চালকদের দেখে মনে হয়েছে ত্রিপুরায় বনধ পালিত হচ্ছে না৷ কিন্তু, বেলা যত গড়িয়েছে বড় যাত্রীবাহী গাড়ির সংখ্যা ততই কমেছে৷ সকালের দিকে অনেকেই স্ট্যান্ডে গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন৷ পরবর্তী সময়ে ছোট গাড়ি বেশি যাতায়াত করতে দেখা গেছে৷ যান চালকদের দাবি, ত্রিপুরায় বনধ-এর ছিটেফেঁটাও নজরে আসছে না৷ অন্যান্য স্বাভাবিক দিনের মতোই যান চালকরা স্ট্যান্ডে এসেছেন৷ গাড়িতে যাত্রীও রয়েছেন৷রাজধানী শহর আগরতলায় কিছু দোকানপাট সকালের দিকে খুলেনি৷ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই সব দোকানপাট খুলতে শুরু করে৷ কিছু জুয়েলারি দোকান এদিন পুরো ঝাঁপ ফেলে রেখেছে৷ এছাড়া জামা-কাপড়, প্রসাধনী ইত্যাদির দোকান অনেকটাই খোলা৷ রাজধানী আগরতলায় অটো, প্যাডেল রিকশা অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবে রাস্তায় চলাচল করছে৷ তবে, কোলাহল অনেকটা কম ছিল আজ৷

অবশ্য, প্রত্যন্ত এলাকা অনেকটা জনশূন্য হয়ে রয়েছে৷ বিভিন্ন বাজার আজ খুলেনি৷ ধলাই জেলায় সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে৷ এছাড়া অন্য জেলায় মানুষের চলাফেরা দেখা যাচ্ছে ঠিকই৷ কিন্তু, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম৷ বিশেষ প্রভাব পড়েছে এডিসি সদর খুমুলুঙে৷ এডিসি-র প্রধান কার্যালয়ে বিভিন্ন দফতরে এদিন কর্মচারীদের হাজিরা অনেকটা কম ছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top