News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে মহারণ, ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট
Image

বিহারে মহারণ, ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট

পাটনা, ২ নভেম্বর (হি.স.): বিহারে প্রথম দফার ভোট ইতিমধ্যেই মিটেছে। ৩ নভেম্বর, মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, মঙ্গলবার প্রায় ১,৫০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৮৫ কোটির বেশি ভোটার। দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষা হবে লালু প্রসাদ যাদবের পুত্র, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তেজস্বী যাদবের, এছাড়াও নীতীশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা হবে মঙ্গলবার। দ্বিতীয় দফায় বিহারের ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ হবে। ভোট হবে ৪১,৩৬২টি পোলিং বুথে।


বিহারের বৈশালী জেলার রাঘোপুর আসন থেকে লড়ছেন তেজস্বী যাদব। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবের ভাগ্য পরীক্ষা হবে সমস্তিপুর জেলার হাসানপুর বিধানসভা আসনে। দ্বিতীয় দফার ভোটে নীতীশ কুমার সরকারের কয়েকজন মন্ত্রীরও ভাগ্য ইভিএমবন্দি হবে। এই মন্ত্রীরা হলেন-নন্দ কিশোর যাদব, রাম সেবক সিং এবং রাণা রণধীর সিং।


প্রথম দফার মতোই, কোভিড-১৯ পরিস্থিতিতে করোনাবিধি মেনে সুষ্ঠু ভাবে ভোট করানোই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। কোভিড-সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ ঘিরে একাধিক বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। বুথের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তেমনই মেয়াদ বেড়েছে ভোটগ্রহণের সময়সীমারও। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট। মাওবাদী প্রভাবিত এলাকা ছাড়া ভোটগ্রহণ নেওয়া হবে বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার ভোট মিটলে, বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। তৃতীয় দফায়-৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top