News Flash

Image

২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ দশটি ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, গণ সংগঠন সমূহের আহবানে কেন্দ্রের শ্রমিক, কৃষক ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ ২৬ নভেম্বরের সাধারন ধর্মঘটের সমর্থনে রবিবার আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ শ্রম আইনে চারটি নতুন কোড সংযুক্ত করে পাস করানো হয়েছে৷ এর মাধ্যমে শ্রমজীবীদের চাকরির কোন নিশ্চয়তা রইল না৷

মজুরির ক্ষেত্রে নিয়মগুলিও বন্ধ হয়ে গেল৷ সামাজিক ক্ষেত্রে অধিকার খর্ব করা হয়েছে এই নতুন আইনে৷ এই অবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই৷ তারই পরিপ্রেক্ষিতে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে টাউনহল কনভেনশনে জানান৷ কারণ সরকারের চালু করা নয়া নীতিগুলি সমজিবি অংশের মানুষ মেনে নিতে পারছে না৷ মালিকরা শ্রমিকদের ব্যবহার করবে৷ কোনো আইনি দিক থাকছে না৷ তবে এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে বিজেপি সরকারের দমন-পীড়নের দিক বেছে নিচ্ছে৷ বিরোধীদের সাথে কোনো আলোচনাই করতে চায়না৷ এমনকি বর্তমানের যে আর্থিক মন্দা অবস্থার সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী বিজেপি সরকার বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ এদিন কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী পাঞ্চালি ভট্টাচার্যী, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top