News Flash

  • Home
  • Uncategorized
  • আজ লক্ষ্মী পূজা, প্রাক্ সন্ধ্যায় জমেছে বাজার, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া
Image

আজ লক্ষ্মী পূজা, প্রাক্ সন্ধ্যায় জমেছে বাজার, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া

আগরতলা, ২৯ অক্টোবর (হি.স.)৷৷ ধনের দেবী লক্ষ্মীর আরাধনায় কোনও ত্রুটি হোক, চাইছেন না গৃহকর্তীরা৷ তাই আজ সন্ধ্যা থেকেই বাজারে কেনাকাটায় ধুম পড়েছে৷ ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে৷ তবে জিনিসপত্রের দামের স্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের৷ তবুও সাধ্যের মধ্যে থেকেই আগামীকাল মা লক্ষ্মীর পূজায় মাতবেন ত্রিপুরাবাসী৷


বাজারে গিয়ে ক্রেতাদের ভিড় দেখে মনে হওয়ার কোনও সুযোগ নেই করোনা-র প্রকোপ এখনও শেষ হয়নি৷ তবে যথেষ্ট সুরক্ষা অবলম্বন করেই ক্রেতারা বাজারে ভিড় করছেন৷ বিক্রেতাদেরও প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে৷ জনৈক ক্রেতা জানিয়েছেন, বাজারে মূর্তির দাম অন্যান্য বছরের তুলনায় বেশি৷ খুবই ছোট আকারের মূর্তি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে৷ সামান্য বড় মূর্তি কিনতে গেলেই ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে৷ মূর্তি বিক্রেতাদের বক্তব্য, এ-বছর করোনা-র প্রকোপে সব জিনিসের দাম বেড়ে গেছে৷ রঙের দাম অস্বাভাবিক বেড়েছে৷ ফলে, কম দামে মূর্তি বিক্রি করা সম্ভব হচ্ছে না৷


একই অবস্থা ফল এবং সবজিতেও৷ আজ বাজারে ফুলকপি ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে৷ আলু ৫০ টাকা এবং পেঁয়াজ কিনতে লেগেছে কেজি প্রতি ৭০ টাকা৷ তেমনি, মোসাম্বি জোড়া ৪০ টাকা, আপেল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ স্বাভাবিকভাবেই ক্রেতাদের মাথায় বাজ পড়ার উপক্রম৷ অগ্ণিমূল্যের বাজারে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার উপায় খুঁজতে গিয়েই কালোঘাম ছুটছে সকলের৷ তবুও আগামীকাল উৎসবের মেজাজেই মা লক্ষ্মীর আরাধনায় মগ্ণ হবেন ত্রিপুরাবাসী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top