News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ বা রাজ্যের উন্নয়নের প্রথম শর্ত শিক্ষা : শিক্ষামন্ত্রী
Image

দেশ বা রাজ্যের উন্নয়নের প্রথম শর্ত শিক্ষা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ দেশ বা রাজ্যে উন্নয়নের প্রথম শর্ত হল শিক্ষা৷ তাই রাজ্য সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ আজ বিলোনিয়া আর্য কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শচীন দেববর্মণ অডিটোরিয়ামে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


অনুষ্ঠানে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬ জন কৃতী ছাত্রছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষায় একজন কৃতী ছাত্রীকে মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে৷ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, আজকের যারা ছাত্রছাত্রী তারাই আগামীদিনের ভবিষ্যত৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের মেধা বিকশিত করার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের৷ দেশের ভবিষ্যত প্রজন্ম তৈরি করার কাজে শিক্ষক-শিক্ষিকাগণকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে শিক্ষামন্ত্রী আহ্বান জানান৷

এদিন তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজ্যে এনসিইআরটি-র পাঠ্যক্রম চালু করেছে৷ রাজ্যে একই প্রশ্ণপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ২০টি বিদ্যালয়কে সিবিএসই পরিচালিত বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে৷ শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের সুবিধার জন্য শিক্ষা দফতর ৩২টি উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে৷ ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ে কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্যের প্রায় ৩০ হাজার শিক্ষক-শিক্ষিকাকে এনসিইআরটি-র ধাঁচে পড়াশুনা করানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের ছাত্রছাত্রীরা যেন সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পেতে পারে তার জন্য রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top