News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুজোর মধ্যে হবে না নেট পরীক্ষা, পশ্চিমবঙ্গের দাবি মেনে নিল কেন্দ্র সরকার
Image

দুর্গাপুজোর মধ্যে হবে না নেট পরীক্ষা, পশ্চিমবঙ্গের দাবি মেনে নিল কেন্দ্র সরকার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যের দাবি মেনে নেট পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজোর মধ্যে হবে না নেট পরীক্ষা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এমনটাই তৃণমূল সাংসদ দিনেশ ত্রিবেদীকে জানিয়েছেন বলে খবর। যদিও এ বিষয়ে ইউজিসি এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করেনি।

করোনার জেরে একাধিক রাজ্য জয়েন্ট ও নিট পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়েছিল। কেন্দ্র সেই দাবি মানেনি। এরই মধ্যে আগামী ২১, ২২ ও ২৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে ইউজিসি নেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। পুজোর মধ্যে পরীক্ষার বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস।নেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে এনটিএ-কে চিঠি দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পাশাপাশি, দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষার বিরোধিতা করে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে নোটিশ দেন। যেখানে লেখা হয়, “দুর্গাপুজো প্রত্যেক বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই সময় প্রত্যেকে উৎসবের মেজাজে থাকেন। পুজোর সময় রাস্তায় যানবাহন যেমন বেশি থাকে, ঠিক তেমনই মানুষের ভিড়ও বেশি থাকে। ফলে পরীক্ষার্থীদের স্বাভাবিকভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হতেই পারে”। একইসঙ্গে পুজোয় নেট পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তিনি। পরিবর্তে অন্য কোনও দিন পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেন।

সংসদ সূত্রে খবর, এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাও বলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তখনই তাঁকে পরীক্ষার পিছনোর বিষয় আশ্বাস দেন রমেশ পোখরিয়াল। তবে ওই তিনদিনের পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top