News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির
Image

রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ণ এলাকায় খোয়াই নদীর ব্রিজের সামনে৷ সংবাদে জানা যায় আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার সময় দ্রুত গতিতে আসা এই মালবাহী বোঝাই ট্রেনটি বয়স ২৭ এর তাপস বিশ্বাস নামে এক ব্যাক্তিকে ধাক্কা দেয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের পুলিশ বাবুরা৷ সাথে সাথে ছুটে আসে মৃত সেই ব্যাক্তির আত্মীয় পরিজনরাও৷ পরে আত্মিয় পরিজনের কাছ থেকে জানা যায় যে দিন মজুর ছিল তাপস বিশ্বাস৷

কাজ থেকে বাড়ি ফেরার পথেই এই দূর্ঘটনা হয় বলে খবর৷সেই তাপস বিশ্বাসের বাড়ি ডি.এম কলোনি এলাকাতে৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রেন সামগ্রী খালি করে আগরতলা থেকে ধর্মনগর যাবার পথে ত্রিশাবাড়ি সংলগ্ণ রেলব্রীজ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ রেলওয়ে পুলিশ অফিসার ঙ্ছজ্জ -মিনাল ক্লান্তি ভৌমিক এই বিষয়ে জানান৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top