News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক হেনস্তা মামলায় ধৃত চারজনের জামিন ফের খারিজ হাইকোর্টে
Image

চিকিৎসক হেনস্তা মামলায় ধৃত চারজনের জামিন ফের খারিজ হাইকোর্টে

আগরতলা, ২০ আগস্ট (হি.স.)৷৷ চিকিৎসক হেনস্তার ঘটনায় ধৃত চারজনের জামিন আবেদন পুনরায় খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷ পরবর্তী শুনানি ২৪ আগস্ট ধার্য করা হয়েছে৷ ওইদিন আদালত কেস ডায়েরি তলব করেছে৷


বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে চিকিৎসক হেনস্তার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলায় জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে৷ এ-বিষয়ে ধৃত সহকারী সরকারি আইনজীবী করণজিৎ দে-র আইনজীবী রাজীব সাহা বলেন, আজ বিচারপতি ওই মামলার কেস ডায়েরি তলব করেছেন৷ আবেদন জানানো হয়েছিল আগামীকাল আদালতে কেস ডায়েরি জমা দেওয়া হোক৷ কিন্তু, আদালত আগামী ২৪ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে৷ ওইদিন আদালতে কেস ডায়েরি জমা দিতে বলা হয়েছে৷ তাই আদালতের কাছে অন্তর্বর্তী জামিনের আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু, বিচারপতি অরিন্দম লোধ ওই আবেদন খারিজ করে ২৪ আগস্ট পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, করোনা আক্রান্ত রোগী ভর্তি নিয়ে সহকারী সরকারি আইনজীবী সহ চারজনের বিরুদ্ধে চিকিৎসক হেনস্তার অভিযোগ উঠেছে৷ ওই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ বর্তমানে ওই চারজন জেল হেফাজতে রয়েছেন৷ কারণ, পুলিশ তাঁদের গ্রেফতার করার পর আদালতের নির্দেশে টিআই প্যারেড সম্পন্ন হয়েছে৷ পুলিশ তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল৷ কিন্তু, গত মঙ্গলবার ফার্সক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিত্রা দাস পুলিশের আবেদন মঞ্জুর করেননি এবং ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top