নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ কুমারঘাট থানা এলাকার ফটিকরায় বিদ্যাসাগর সেতু থেকে এক যুবককে ব্রিজের নিচে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে কুমারঘাট থানার পুলিশ৷ একটি গাড়ি আটক করা হয়েছে৷ উল্লেখ্য সোমবার সকালে স্থানীয় লোকজন বিদ্যাসাগর সেতুর নিচে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন বাপি ঘোষ নামে এক সহ চালককে৷ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ আহত যুবক বাপের বাড়ি আগরতলার নরসিংগড় এলাকায়৷ বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন৷ পূর্ব বিরোধের জের ধরে তাকে নদীর ভেতর থেকে ঘুমন্ত অবস্থায় তুলে এনে নদীতে ফেলে দিয়েছিল৷ পুলিশ ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্ত দুই জনকে আটক করতে সক্ষম হয়েছে৷ খুনের উদ্দেশ্যেই ওই যুবককে ব্রিজের উপর থেকে উলঙ্গ করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে পুলিশ আশঙ্কা করছে৷

যুবককে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে নদীতে, আটক দুই যুবক ফটিকরায়ে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















