News Flash

  • Home
  • Uncategorized
  • ভাসুরের দায়ের কোপে গুরুতর আহত গৃহবধূ
Image

ভাসুরের দায়ের কোপে গুরুতর আহত গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার থানা এলাকার কাঞ্চননগর সেনপাড়ায় ভাসুরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন ছোট ভাইয়ের বউ৷ আহত গৃহবধূকে শান্তিরবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুই পরিবারের মধ্যে সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে৷


ঘটনার বিবরণে জানা যায় কমলা রঞ্জন ভৌমিক নামে এক ব্যক্তি বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে তার ছোট ভাইয়ের বউ তাতে বাধা দেন৷ সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ এরই জের ধরে ভাসুর তার ছোট ভাইয়ের বউয়ের গায়ে ধারালো দা দিয়ে আঘাত করেন৷ ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইয়ের বউ গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে এলাকার লোকজন উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যান৷ এ ব্যাপারে শান্তিরবাজার থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশ অভিযুক্ত কমলা রঞ্জন ভৌমিককে খুঁজছে৷ তার বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করার পর থেকেই ওই ব্যক্তি পলাতক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top