News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে করোনা, বিধানসভা সচিবালয় ও বিধায়ক সহ সংক্রমিত নয়, পিছলো অধিবেশন
Image

নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে করোনা, বিধানসভা সচিবালয় ও বিধায়ক সহ সংক্রমিত নয়, পিছলো অধিবেশন

কোহিমা, ৩০ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর সরকারি বাসভবনে কয়েকজনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ফলে সরকারি আবাসে মুখ্যমন্ত্রীর কার্যালয় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দফতরের জনৈক আধিকারিক এক টুইট বার্তায় এই খবর জানিয়েছেন৷ তিনি জানান, সমস্ত এসওপি বাস্তবায়িত করা হয়েছে৷ পাশাপাশি সরকারি আবাস সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে৷ প্রসঙ্গত, নাগাল্যান্ড বিধানসভার একদিবসীয় বর্ষাকালীন অধিবেশন ৩০ জুলাইয়ের বদলে ১৩ অগাস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ কারণ, বুধবার বিধানসভা সচিবালয়ের ছয়জন কর্মচারীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

বিধানসভার কমিশনার ও সেক্রেটারি পিজে অ্যান্টনি জানিয়েছেন, করোনা-র প্রকোপে অপ্রত্যাশিত ঘটনায় ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় নির্ধারিত ১৩ তম নাগাল্যান্ড বিধানসভার ষষ্ঠ অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বিধানসভার ছয় কর্মচারীর দেহে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা সংক্রমিতরা শনাক্ত হওয়ায় কোহিমা জেলা টাস্কফোর্স তাৎক্ষণিকভাবে ৪৮ ঘণ্টার জন্য বিধানসভা সচিবালয় সিল করার নির্দেশ দিয়েছে।

এদিকে, বুধবার বিধায়ক মহাথুং ইয়ান্থান করোনা আক্রান্ত হয়েছেন৷ সাথে তাঁর দেহরক্ষী এবং গাড়ি চালকের দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে৷ অন্যদিকে বিধায়ক আর খিঙের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ কিন্ত তাঁর দুই সহযোগী করোনা আক্রান্ত হয়েছেন৷ করোনা পরিস্থিতির জন্য বিধানসভা অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে সকলের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top