News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ ভোক্তাদের অভিযোগ নিরসনে কল সেন্টার খোলা হচ্ছে রাজ্যে
Image

বিদ্যুৎ ভোক্তাদের অভিযোগ নিরসনে কল সেন্টার খোলা হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ বিদ্যুৎ ভোক্তাদের দীর্ঘদিনের অভিযোগের সমাধানে বিশ্বমানের কল সেন্টার খুলতে চলেছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম৷ কেন্দ্রীভূত ওই কল সেন্টারে ১০ জন আউটগয়িং কল এবং ২০ জন ইনকামিং কল সংগ্রহের দায়িত্বে নিয়োজিত থাকবেন৷ আগামী ২৭ জুলাই ওই কল সেন্টারের উদ্বোধন হবে৷ এ-বিষয়ে বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, উন্নতমানের গ্রাহক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশ্বমানের কল সেন্টার থাকা খুবই জরুরি৷ কারণ, বিদ্যুতের সমস্যা হলে ভোক্তারা অভিযোগ জানাতে পারেন না৷ ওই অভিযোগ নিরসনে পরিষেবা ভোক্তাদের দরজায় পৌঁছানোর লক্ষ্যে কল সেন্টারের সূচনা করা হচ্ছে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর বিদ্যুৎ পরিষেবায় বিরাট পরিবর্তন আনা হয়েছে৷ কিন্তু, এখনও কোনও সমস্যা হলে ভোক্তারা অভিযোগ জানাতে না পেরে হয়রানির শিকার হচ্ছেন৷ তাই, বিশ্বমানের কল সেন্টার শুরু করা হচ্ছে৷ তিনি বলেন, ওই কল সেন্টারে আউটগয়িং কলের জন্য ১০ জন এবং ইনকামিং কল গ্রহণ করার জন্য ২০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, এলটি লাইন হলএ কল সেন্টার থেকেই অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে৷ এইচটি লাইন হল-এ নিগম কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানো হবে৷ তাঁর দাবি, এটি অল্প সময়ে সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যেই ওই কল সেন্টারের সূচনা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top