News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ৩২টি দেহ
Image

বাংলাদেশে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে বাড়ছে মৃতের সংখ্যা, উদ্ধার ৩২টি দেহ

ঢাকা, ২৯ জুন (হি.স.): বাংলাদেশের কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে, বুড়িগঙ্গা নদীতে শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেল একটি লঞ্চ। লঞ্চ ডুবিতে উদ্ধার হল আরও দুটি মৃতদেহ । ফলে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। এছাড়াও এখনও অনেকেই নিখোঁজ, নৌবাহিনী ও দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে বহু যাত্রীকেই। মৃত ৩২ জনের মধ্যে ৮ জন মহিলা, তিনটি শিশু ও ২১ জন পুরুষ।  

সোমবার সকাল ন’টা নাগাদ এমএল মর্নিং বার্ড নামক একটি লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল। সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে লঞ্চটি ডুবে যায়। জানা গিয়েছে, ময়ূরী নামে একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামক একটি লঞ্চটি। লঞ্চ ডুবে যাওয়ায় প্রায় ৭০ জনকে খুঁজে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২  জনের দেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালের এ দুর্ঘটনায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩০ জনের পরিচয় মিলেছে  । তারা হলেন- ১. সত্যরঞ্জন বনিক (৬৫), ২. মিজানুর রহমান (৩২), ৩. শহিদুল (৬১), ৪. সুফিয়া বেগম (৫০), ৫. মনিরুজ্জামান (৪২), ৬. সুবর্ণা আক্তার (২৮), ৭. মুক্তা (১২), ৮. গোলাম হোসেন ভুইয়া (৫০), ৯. আফজাল শেখ (৪৮), ১০. বিউটি (৩৮), ১১. ছানা (৩৫), ১২. আমির হোসেন (৫৫), ১৩. মো. মহিম (১৭), ১৪. শাহাদাৎ (৪৪), ১৫. শামীম ব্যাপারী (৪৭), ১৬. মিল্লাত (৩৫), ১৭. আবু তাহের (৫৮), ১৮. দিদার হোসেন (৪৫), ১৯. হাফেজ খাতুন (৩৮), ২০. সুমন তালুকদার (৩৫), ২১. আয়শা বেগম (৩৫), ২২. হাসিনা রহমান (৪০), ২৩. আলম বেপারী (৩৮), ২৪. মোসা. মারুফা (২৮), ২৫. শহিদুল হোসেন (৪০), ২৬. তালহা (২), ২৭. ইসমাইল শরীফ (৩৫), ২৮. সাইফুল ইলাম (৪২), ২৯. তামিম ও ৩০. সুমনা আক্তার। এখনও খুঁজে পাওয়া যায়নি অনেক যাত্রীকেই। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top