নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ প্রয়োজনীয় মেরামতির জন্য শনিবার সকাল থেকে আগরতলা উড়ালপুলটি দু দিনের জন্য বন্ধ রাখা হয়েছে৷ উড়ালপুল চালু করার পর এই প্রথম মেরামতির জন্য যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে৷
পূর্ত দফতরের জনৈক আধিকারিকের কথায়, যানবাহন চলাচল বন্ধ না রেখে উড়ালপুলের মেরামতি কোনওভাবেই সম্ভব নয়৷ সেজন্যই মেরামতির তাগিদে বন্ধ রাখা হয়েছে৷ শনিবার বেলা এগারোটা থেকে প্রয়োজনীয় মেরামতির কাজ শুরু হয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার সকাল থেকে উড়ালপুলটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হবে৷
উড়ালপুলের তিনটি প্রবেশমুখে ’’নো এন্িন্ট’’ বোর্ড ঝুলিয়ে দিয়ে ট্রাফিক পুলিশ যাতায়াতের ওপর নজরদারি চালিয়েছে৷ উড়ালপুলে যানবাহন চলাচল আপাতত বন্ধ রাখায় পুরনো রাস্তা দিয়ে আজ থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে৷ তাতে খানিকটা অসুবিধার সম্মুখীন হলেও সার্বিক স্বার্থে উড়ালপুলের মেরামতির তাগিদে পূর্ত দফতরকে এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে৷ জননিরাপত্তার স্বার্থেই উড়ালপুল মেরামতির কাজ করা হচ্ছে বলে ওই আধিকারিক দাবি করেছেন৷

সংস্কারকার্যের জন্য দু’দিন বন্ধ আগরতলা উড়ালপুল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















