চেন্নাই, ১৬ জুন (হি. স.): করোনা আক্রান্তের নিরিখে গোটা ভারতে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে তামিলনাডু। অন্যদিকে পাল্টা করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। রাজ্যজুড়ে করোনায় মৃত্যুর হার কম বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কম।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ জুন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫০৪।সুস্থ হয়ে উঠেছে ২৫৩৪৪।ফলে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০৬৭৮। ৪৭৯ জন রোগীর কো – মরবিডিটি থাকার কারণে মৃত্যু হয়েছে।করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৪.৪৯ শতাংশ।

তামিলনাডুতে সুস্থ হয়ে ওঠার হার বেশি, দাবি পালানিস্বামীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















