News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাডুতে সুস্থ হয়ে ওঠার হার বেশি, দাবি পালানিস্বামীর
Image

তামিলনাডুতে সুস্থ হয়ে ওঠার হার বেশি, দাবি পালানিস্বামীর

চেন্নাই, ১৬ জুন (হি. স.):  করোনা আক্রান্তের নিরিখে গোটা ভারতে প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে তামিলনাডু। অন্যদিকে পাল্টা করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেশি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। রাজ্যজুড়ে করোনায় মৃত্যুর হার কম বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার কম।
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ জুন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৫০৪।সুস্থ হয়ে উঠেছে ২৫৩৪৪।ফলে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০৬৭৮। ৪৭৯ জন রোগীর কো – মরবিডিটি থাকার কারণে মৃত্যু হয়েছে।করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৪.৪৯ শতাংশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top