News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭৯৩ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিলোনিয়া থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিল শ্রমিক ট্রেন
Image

১৭৯৩ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিলোনিয়া থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দিল শ্রমিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ মে৷৷ ৩১ শে মে রবিবার দুপুরে দক্ষিণ জেলা থেকে ১৭৯৩ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিলোনিয়া রেল স্টেশন থেকে ঝাড়খন্ড উদ্দেশ্যে রওনা দেয় শ্রমিক ট্রেন৷ লকডাউন পরিস্থিতিতে শ্রমিক ট্রেনে করে স্বভুমিতে ফিরার উদ্দেশ্যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা খুশির আনন্দ যেন বয়ে গেল রবিবার রেল স্টেশনে৷দক্ষিণ জেলার বিলোনিয়া, শান্তিরবাজার এবং সাবরুম এই তিন মহকুমা থেকে মোট ১৭৯৩ জন পরিযায়ী শ্রমিক যাত্রী বিশেষ ট্রেনে করে তাদের নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাড়ি দেন৷

বিলোনিয়া মহাকুমা শাসক মানিক লাল দাস ও পদস্থ আধিকারিকরা রবিবার সকালে বিলোনিয়া রেল স্টেশন পৌঁছে প্রস্তুতি প্রক্রিয়া সহ সব বিষয়ে খোঁজখবর নেন৷ এছাড়া মহকুমা শাসক মানিক লাল দাস পরিযায়ী শ্রমিকদের সাথেও কথাবার্তা বলার পর প্রসাশনের পক্ষ থেকে জলের বোতল, মাক্স, শুকনো খাবার তুলে দেন৷ পরিযায়ী শ্রমিকরা ট্রেনে উঠার আগে থার্মাল সৃকনিং সহ তাদের সেনিটাইজ করা হয়৷
সরকারি সহযোগিতায় পরিযায়ী শ্রমিকদের বর্তমান লকডাউন পরিস্থিতিতে স্বভূমে অর্থাৎ নিজ গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের তরফে৷

সরকারের এই উদ্যোগে খূব খুশি পরিযায়ী শ্রমিকরা৷ বিলোনিয়া স্টেশন থেকেই ১৭৯৩ জন শ্রমিক যাত্রী এই বিশেষ ট্রেনে করে রওনা হয় রবিবার দুপুরে ১২ সময়৷ পরিযায়ী শ্রমিকদের সুস্থ থাকার বার্তা জানিয়ে শুভেচ্ছা জানান মহকুমা শাসক মানিক লাল দাস , পৌর পরিষদের চেয়ারম্যান শুক্লা দেব সরকার, অন্যান্য পদস্থ আধিকারিকরা৷ গত মঙ্গলবার ও গত রবিবারের পর আজ ৩১ শে মে দফায় দফায় এই নিয়ে তিন বার শ্রমিকদের বিশেষ ট্রেন বিলোনিয়া রেল স্টেশন থেকে ছাড়া হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top