News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্বে করোনা-আক্রান্তের তালিকায় শীর্ষে অসম, দ্বিতীয় ত্রিপুরা
Image

উত্তরপূর্বে করোনা-আক্রান্তের তালিকায় শীর্ষে অসম, দ্বিতীয় ত্রিপুরা

গুয়াহাটি, ইমফল (মণিপুর) ৩১ মে (হি.স.) : মণিপুরে রবিবার আরও চারজন করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন বলে জানা গেছে। আজকের চার জনকে নিয়ে রাজ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ৬৬ হয়েছে। এর মধ্যে আট জনকে সুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সক্রিয় করোনা-আক্রান্ত ৫৯ জনের চিকিৎসা চলছে ইমফলে অবস্থিত দ্য জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) এবং দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এর কোভিড-১৯ কেয়ার সেন্টারে।

প্রসঙ্গত, গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বাধিক করোনা-আক্রান্তের সংখ্যা অসমে। অসমে এই খবর লেখা পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১,২৭২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন চারজন। সক্রিয় ১০৮০ করোনা রোগী বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন।

গোটা উত্তর-পূর্বাঞ্চলের কোভিড-১৯ আক্রান্তের যে তালিকা পাওয়া গেছে সে অনুযায়ী অসমের পরই ত্রিপুরার স্থান। ত্রিপুরায় ৩১৬টি করোনা মামলার মধ্যে ১৭১ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ৬৬ জনের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। মেঘালয়ে ২৭টি পজিটিভ মামলা ধরা পড়েছে। তার মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি ১৪ জনকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে।

মিজোরামে একটি মামলা ধরা পড়েছিল। তিনিও এখন সুস্থ। অরুণাচল প্রদেশে আক্রান্ত ৪ জনের মধ্যে ১ জনকে ছুটি দেওয়া হয়েছে। নাগাল্যান্ডে ৪৩ জনের সকলেই সক্রিয় রোগী। এছাড়া নতুন সংযুক্ত সিকিমে এখন পর্যন্ত ৫ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top