News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র ফেরত আরও দুজনের দেহে করোনার সন্ধান
Image

মহারাষ্ট্র ফেরত আরও দুজনের দেহে করোনার সন্ধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ মহরাষ্ট্র থেকে রাজ্যে ফেরত আসা দুই জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় জানিয়েছেন এদিন ১০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে দুই জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ দুইজনই মহারাষ্ট্র থেকে রাজ্যে ফিরেছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী ট্যুইটে আরও জানিয়েছেন, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪৪ এবং সক্রিয় রয়েছে ৭৪৷ অন্যদিকে সুস্থ হেয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬৭ জন এবং বহিঃরাজ্যে আছেন তিনজন৷


রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন সক্রিয় করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছেন ৭২ জন৷ এদের মধ্যে শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৭১ জন এবং জিবিতে ১ জন চিকিৎসাধীন রয়েছেন৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের এই তথ্য জানান৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ৩৪৩ জন এবং হোম কোয়ারেন্টাইনে ৯৮৭১ জন রয়েছেন৷


আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৪৯৭ জনের৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪১২৬ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ২৪২ জনের৷ এই পজিটিভদের মধ্যে সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৬৭ জন৷ আজ পর্যন্ত রাজ্যের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৬৯ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩৫ জনের৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৪৩ জনের৷ পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ আজ ২ জন করোনা আক্রান্ত রোগী সুুস্থ হওয়ার পর শহীদ ভগৎ সিং সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷ তাদের নির্দিষ্ট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোষ্ট দিয়ে মোট ২৮২ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ নন হটস্পট এলাকা থেকে এসেছে ১১০টি যাত্রীবাহী গাড়ি৷ হটস্পট এলাকা থেকে এসেছে ২৭টি যাত্রীবাহী গাড়ি৷ নন হটস্পট এলাকা থেকে এসেছে ৩৮৭টি ট্রাক৷ হটস্পট এলাকা থেকে এসেছে ২৭টি ট্রাক৷ এখানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে ২১ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৯ জন৷ সেম্পল সংগ্রহ করা হয়েছে ১২৯ জনের৷


শিক্ষামন্ত্রী জানান, আজ গোয়া থেকে আগরতলার উদ্দেশ্যে ১টি ট্রেন ছেড়েছে৷ গতকাল চেন্নাই থেকে ১টি ট্রেন ১৬০০ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ এছাড়া কোলকাতা থেকে এখন পর্যন্ত ৯২৭ জন যাত্রী সড়ক পথে আগরতলায় পৌঁছেছেন৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে গতকাল নতুন ১০জন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেছে৷ এদের মধ্যে ৫ জন চেন্নাই ও ব্যাঙ্গালুরু থেকে এবং ৪ জন মুম্বাই থেকে এসেছেন৷ ১ জন হচ্ছেন রেলকর্মী৷ ৯ জনকে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷ রেলকর্মীকে উত্তর প্রদেশের কানপুরে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top