News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সরকারি কর্মচারীদের মে মাসের পুরো বেতন ও পেনশন দেবে সরকার : অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

অসমের সরকারি কর্মচারীদের মে মাসের পুরো বেতন ও পেনশন দেবে সরকার : অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২৮ মে (হি.স.) : অসম সরকারের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের চলতি মে মাসের পুরো বেতন এবং পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্ৰীয় সরকারের বিকেন্দ্ৰীকৃত সাহায্যের কারণেই তা সম্ভব হচ্ছে। বৃহস্পতিবার টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। এর জন্য তিনি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং কেন্দ্রীয় অৰ্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।  

দেশজুড়ে চতুৰ্থ পৰ্যায়ের লকডাউন শেষ হওয়ার আর তিন দিন বাকি। এতদিনে গোটা দেশের আৰ্থিক পরিস্থিতি তলানিতে এসে ঠেকেছে। মহামারি করোনা সংক্ৰমণ ঠেকাতে জারিকৃত লকডাউনের ফলে দেশের আৰ্থিক অবস্থা নিয়ে ভাবনায় কেন্দ্র। কী করে অর্থনৈতিক পরিস্থিতিকে মজবুত করা যায় সা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ ও গ্রহণ করা হচ্ছে নানা পদক্ষেপ।

দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কৰ্মচারীদের বেতনের ১০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পৰ্যন্ত কাটা হয়েছে। এই পরিস্থিতিতে অসম সরকারও রাজ্যের কৰ্মচারীদের বেতনের একটা অংশ কেটে নেবে বলে আশঙ্কা করা হয়েছিল। রাজ্যের কৰ্মচারীদের সেই চিন্তা টুইট করে দূর করে দিয়েছেন অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। অর্থমন্ত্ৰী ড. শর্মা টুইটে আরও জানিয়েছেন, রাজ্যের নিজের রাজস্বও ক্ৰমশ বাড়ছে। মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার এই টুইট-ঘোষণার পর রাজ্যের সরকারি কৰ্মচারীরা দুৰ্দিনের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top