News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ১
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত ১

মির্জাপুর, ২২ মে (হি. স.) : মহারাষ্ট্র থেকে বিহারে যাওয়ার পথে উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত তিন জন। গুরুতর আহত ১ । তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থলে রয়েছে পুলিশ । মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

বৃহস্পতিবার ৭  জনকে নিয়ে মহারাষ্ট্র থেকে বিহার যাচ্ছিল একটি গাড়ি । রাতে লালগঞ্জ থানার অন্তর্গত বাসাহি এলাকায় রাস্তার ধারে বিশ্রাম নিতে দাঁড়ায় । কিছুক্ষণের মধ্যেই হঠাৎই পিছন থেকে গাড়িটিতে ধাক্কা মারে একটি ট্রাক । দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । মৃত্যু হয় ৩ জনের । গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এখনও পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি । তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা-ও জানা যায়নি । পুলিশ ঘটনাস্থানে রয়েছে । চলছে উদ্ধারকাজ ।এবিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ট্রাকটিরও খোঁজ চলছে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top