News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহ হলে অসম সরকার পরীক্ষা করে দেখুক : শিক্ষামন্ত্রী
Image

সন্দেহ হলে অসম সরকার পরীক্ষা করে দেখুক : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৯ মে (হিঃসঃ)৷৷ ত্রিপুরায় চুড়াইবাড়িতে সন্ধান পাওয়া কোভিড-১৯ পজিটিভ ট্রাক চালক বর্তমানে করিমগঞ্জে চিকিৎসাকর্মীদের অধীনে রয়েছেন৷ তবে, এ-বিষয়ে কোন সন্দেহ থাকলে অসম সরকার ওই ট্রাক চালকের পরীক্ষা করে দেখুক৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ আসলে প্রশ্ণ উঠেছে, কোন নমুনা নেওয়া হয়নি বলে ওই ট্রাক চালক দাবি করেছেন, সেক্ষেত্রে কোভিড-১৯ পজিটিভ রোগী কোথায় রয়েছেন৷ তাতে শিক্ষামন্ত্রীর জবাব, অসম সরকার ওই ট্রাক চালকের নমুনা পরীক্ষা করে নিক৷ তবেই, সমস্ত অস্পষ্টতা দূর হয়ে যাবে৷


চুড়াইবাড়িতে ট্রাক চালকের কোভিড-১৯ পজিটিভ’’র ঘটনায় দিনভর ত্রিপুরা অসমে বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করেছে৷এ-বিষয়ে ত্রিপুরা-র শিক্ষা মন্ত্রী বলেন, ওই ট্রাক চালক বর্তমানে করিমগঞ্জ জেলা স্বাস্থ্য কর্মীদের তত্বাবধানে রয়েছেন৷ তিনি বলেন, দুইজন ট্রাক চালকের নাম একই হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছিল৷ জাকিরুল হক এবং জাকিরুল হুসেন ওই ট্রাক চালকের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে জাকিরুল হোসেন-কে মাধববাড়ি থেকে নিয়ে গিয়ে শিপার্ডে একান্তবাস-এ রাখা হয়েছে৷ সাথে তার নমুনা পরীক্ষাও হয়েছে৷ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


অন্যদিকে, চুড়াইবাড়িতে ট্রাক চালক জাকিরুল হক-র নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, বলেন তিনি৷ শিক্ষামন্ত্রীর দাবি, জাকিরুল হক ট্রাক নিয়ে ত্রিপুরা থেকে বেরিয়ে গিয়েছিল৷ তাকে বর্তমানে করিমগঞ্জ-এ জেলা স্বাস্থ্য কর্মীদের তত্বাবধানে রাখা হয়েছে৷ কিন্তু, ওই ট্রাক চালক দাবি করেছেন, ত্রিপুরায় তার নমুনা সংগ্রহ করা হয়নি৷ শুধু থার্মাল পরীক্ষা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, অসম সরকার ওই ট্রাক চালকের নমুনা পরীক্ষা করে দেখুক৷ যদি রিপোর্ট নেগেটিভ আসে, তবে এ-নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top