News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনাইহানিতে মানসিক অবসাদে ফাঁস জড়িয়ে আত্মঘাতী এক ব্যক্তি
Image

ছিনাইহানিতে মানসিক অবসাদে ফাঁস জড়িয়ে আত্মঘাতী এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ সাতসকালে নির্মীয়মাণ বাড়িতে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন জনৈক ব্যক্তি৷ পুলিশের দাবি, ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন৷


বুধবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার এয়ারপোর্ট রোড ছিনাইহানি এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে প্রদীপ চক্রবর্তী (৩৫) নামের ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন৷ স্থানীয় জনগণ রাস্তা থেকে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

প্রদীপ চক্রবর্তীর মৃত্যুর কারণ নিয়ে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন৷ তবে মৃতের পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷
প্রসঙ্গত, মানসিক অবসাদে ত্রিপুরায় আত্মহত্যার হার বেড়েই চলেছে৷ তার জন্য অবশ্যই আর্থিক অনটন অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top