News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে তেলিয়ামুড়ায় ধরনায় শিক্ষক
Image

চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে তেলিয়ামুড়ায় ধরনায় শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে আজ বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ধরনা দিলেন সর্বশিক্ষা প্রকল্পের এক শিক্ষক৷ তিনি আজ অবসরে গেছেন৷ আরও এক বছর চাকরির মেয়াদ বৃদ্ধির দাবিতে তিনি ধরনা দিয়েছেন৷


সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক মৃণালকান্তি রায় খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকায় বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ধরনা দেন৷ তিনি ২০০৭ সালে ওই প্রকল্পে শিক্ষক পদে নিযুক্তি পেয়েছিলেন৷ সরকারি নিয়ম অনুযায়ী আজ তিনি চাকরি থেকে অবসরে গেছেন৷ কিন্তু বিদ্যালয় পরিদর্শকের কাছে আরও এক বছর মেয়াদ বৃদ্ধির দাবি জানান তিনি৷ তা সম্ভব নয়, জানানোর পর তিনি ধরনায় বসে যান৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে এবং ধরনা প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন৷ কিন্তু মৃণালবাবু কিছুতেই ধরনা প্রত্যাহারে রাজি হচ্ছিলেন না৷ বাধ্য হয়ে পুলিশ তাঁকে তুলে থানায় নিয়ে যায়৷


এ-বিষয়ে মৃণালবাবু বলেন, এখন লকডাউন চলছে৷ তাই চাকরি থেকে অবসরে পাঠানোর বদলে আরও এক বছর মেয়াদ বৃদ্ধি করাই উচিত৷ ওই দাবিতেই ধরনা দিয়েছিলাম৷ এখন পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে৷ বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিত দেববর্মা বলেন, মৃণালকান্তি রায় তৃসাবাড়ি সুকলে সমগ্র শিক্ষা প্রকল্পে চুক্তিবদ্ধ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷ সম্প্রতি তিনি চাকরির মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন৷ কিন্তু ঊর্ধতন কর্তৃপক্ষ তাঁর আবেদন নাকচ করে দিয়েছে৷ তাই আজ তিনি কোনও অনুমতি না নিয়ে ধরনায় বসে গিয়েছিলেন৷ ফলে তাঁকে তুলে নিয়ে গেছে পুলিশ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ অবশ্য কিছুক্ষণ পর মৃণালকান্তিকে ছেড়ে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top