News Flash

  • Home
  • Uncategorized
  • জুমিয়াদের বীজ ও আর্থিক সহায়তা, নতুন প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন
Image

জুমিয়াদের বীজ ও আর্থিক সহায়তা, নতুন প্রকল্পে মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ লকডাউন-এ জুমিয়াদের সহায়তায় ত্রিপুরা সরকার নতুন প্রকল্প এনেছে৷ ত্রিপুরায় ৬,৯৭৯ জুমিয়া পরিবারকে চাষাবাদের জন্য বীজ এবং আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দিয়েছে৷ প্রায় ১১ বছর পর জুমিয়ারা সরকারের তরফে ফের বীজ পাবেন৷ শুধু তা-ই নয়, জুমচাষে বীজ রোপণ, আগাছা পরিষ্কার এবং ফসল তোলার জন্য প্রত্যেক জুমিয়াকে ৬ শ্রমদিবসের অর্থ সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হবে৷
এ-বিষয়ে শিক্ষামন্ত্রী আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, মন্ত্রিসভার বৈঠকে জুম চাষ সাহায্য প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ ওই প্রকল্পের অন্তর্গত জুমিয়াদের বীজ এবং আর্থিকভাবে সহায়তা করা হবে৷ তাঁর কথায়, প্রায় ১১ বছর আগে এডিসি-র পক্ষ থেকে জুমিয়াদের বীজ দেওয়া হতো৷ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এখন তা বন্ধ৷


তিনি বলেন, করোনা-র প্রকোপে লকডাউন চলাকালীন জুমিয়ারাও সমস্যায় পড়েছেন৷ তাঁদের কাছে বীজ নেই, তাই তাঁরা চাষ করতে পারছেন না৷ তাঁর কথায়, জুম চাষের এখনই সঠিক সময়৷ ফলে, ত্রিপুরা সরকার তাঁদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷


মন্ত্রী নাথ জানান, ৬,৯৭৯ জুমিয়া পরিবারকে ১৫ মেট্রিক টন বীজ সরবরাহ করা হবে৷ তাতে প্রত্যেক জুমিয়া পরিবার পাবে ২,১৫০ গ্রাম বীজ৷ ওই বীজ সরবরাহে ত্রিপুরা সরকারের খরচ হবে ৪ লক্ষ ৫০ হাজার টাকা৷ শিক্ষামন্ত্রী বলেন, জুমিয়াদের জুমচাষে বীজ রোপণ, আগাছা পরিষ্কার এবং ফসল তোলার জন্য ২ শ্রমদিবস করে মোট ৬ শ্রমদিবসের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে৷ তাতে ত্রিপুরার কোষাগার থেকে ব্যয় হবে ৮৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৮ টাকা৷ তাঁর কথায়, প্রত্যেক জুমিয়া ১,২১২ টাকা করে পাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top