News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন ঐতিহ্যবাহী মেলা বন্ধ, হালখাতা যাত্রাও হবে না রাজ্যে
Image

লকডাউন ঐতিহ্যবাহী মেলা বন্ধ, হালখাতা যাত্রাও হবে না রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ করোনা মহামারির প্রকোপে ত্রিপুরার ইতিহাসে এই প্রথম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুণ্যার্থীরা পূজা দিতে যেতে পারবেন না৷ হালখাতা যাত্রা করাতে পারবেন না কেউ৷ ব্যবসায় শ্রীবৃদ্ধির আশায় বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে ব্যবসায়ীরা হালখাতা যাত্রা করেন৷ যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে ত্রিপুরায়৷ কিন্ত এবার শুধু মাতা ত্রিপুরেশ্বরী মন্দির নয়, সমগ্র ত্রিপুরায় মন্দিরে পূজায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের ধর্মীয় স্থানে জনসমাগম বন্ধ সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে৷


১৫০১ খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা শুরু হয়েছেঊ লকডাউনের জন্য নিয়ম রক্ষায় পূজার্চনা হচ্ছে ঠিকই৷ কিন্ত, মানুষের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ পয়লা বৈশাখে প্রতি বছর আগরতলায় লক্ষ্মী নারায়ণ মন্দিরে বিরাট মেলার আয়োজন হয়৷ এছাড়াও দক্ষিণ জেলার জোলাইবাড়িতে বৌদ্ধধর্মের রীতি মেনে মহামুনি পাগোদা-য় পাঁচদিন ব্যাপী মেলার আয়োজন হতো প্রতি বছর৷ এ-বছর সেই মেলাও বন্ধ রাখা হয়েছেঊ এছাড়া, ত্রিপুরার বিভিন্ন প্রান্তে পয়লা বৈশাখ পালিত হয়েছে মহা ধুমধামেই৷ জাতি-উপজাতি উভয় অংশের মানুষ সমানভাবে বাংলা নববর্ষে আনন্দে মেতে ওঠেন৷ কিন্ত, এ বছর করোনা আতঙ্কে সবকিছুতেই ভাটা পড়েছে৷


মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী আক্ষেপ করে বলেন, আমার তিন পুরুষে আজ পর্যন্ত কখনও পয়লা বৈশাখে মায়ের মন্দিরে মানুষের উপস্থিতি হয়নি এমন দেখিনি৷ তাঁর কথায়, বংশ পরম্পরায় আমরা মায়ের সেবায় নিবেদিত৷ বাপ-ঠাকুর্দারা মায়ের পূজা করেছেন৷ ওই একই দায়িত্ব আমিও পালন করছি৷ তবে এবারই প্রথম পয়লা বৈশাখে মন্দিরে পুণ্যার্থীরা পূজা দিতে পারবেন না৷ হালখাতা যাত্রা করতে পারবেন না তাঁরা৷ একইভাবে বিষাদের সুর স্থানীয় ব্যবসায়ীদেরও৷ এমন-কি ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাটো ব্যবসায়ীরা ত্রিপুরেশ্বরী মন্দিরে পসরা সাজিয়ে বসতেন প্রতি বছর৷ এবার সেই সুযোগ নেই৷


এ-বিষয়ে গোমতির জেলাশাসক টি কে দেবনাথ বলেন, নিয়ম অনুযায়ী লকডাউন চলাকালীন সমস্ত ধর্মীয় স্থানে জনসমাগমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সে-ক্ষেত্রে বাংলা নববর্ষেও সেই আদেশের কোনও ব্যতিক্রম হবে নাঊ তাঁর কথায়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আগামীকালও পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে৷ তবে জেলাবাসীর নানা চাহিদার কথা মাথায় রেখে নববর্ষ যাতে বিষাদময় না হয়ে ওঠে সে-দিকে সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে৷ তিনি জানান, উদয়পুরে করোনা স্পর্শকাতর এলাকায় আগামীকাল ঠেলায় করে মাছ, মাংস, সবজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে৷ তাছাড়া, বিভিন্ন বাজার সচল রাখার ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ জেলাবাসীকে মাইকিং করে সমস্ত নিয়ম জানানো হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top