News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে লন্ডভন্ড বিদ্যুৎ পরিষেবা, নিষ্প্রদীপ রাজ্যের বহু এলাকা
Image

তুফানে লন্ডভন্ড বিদ্যুৎ পরিষেবা, নিষ্প্রদীপ রাজ্যের বহু এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে নতুন করে ঝড় তুফানের জেরে জনজীবন বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ শনিবার সন্ধ্যরাতে প্রায় এক ঘন্টা রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রচন্ড ঝড় তুফান হয়েছে৷ তাতে বহু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিদ্যুৎ পরিষেবা তছনছ হয়ে গিয়েছে৷ বৃষ্টিপাত কম হলেও ঝড়ের গতিবেগ অনেকটাই বেশী ছিল৷ বহু বাড়ি ঘরের ছাউনি উড়ে গিয়ছে৷


সংবাদে প্রকাশ, শনিবার সন্ধ্যারাত আনুমানিক নয়টা নাগাদ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে রাজধানী আগরতলা সহ আশেপাশের মহকুমাগুলিতে৷ তাতে অনেক বাড়ির ঘরের ছাউনি উড়ে গিয়েছে৷ বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর৷ তাতে তার ছিড়ে পড়ে মাটিতে৷ বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের খঁুটি ভূপাতিত হয়েছে৷ তাতে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷ যদিও যুদ্ধকালীন তৎপরতার সাথে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য৷


প্রসঙ্গত, করোনা ভাইরাসের মধ্যে এমনিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এর মধ্যে ঝড় তুফান দুঃশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে রাজ্যবাসীকে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top