News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে রাজ্যবাসীর কাছে আবেদন মুখ্যমন্ত্রী ও সাংসদ প্রতিমার
Image

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতে রাজ্যবাসীর কাছে আবেদন মুখ্যমন্ত্রী ও সাংসদ প্রতিমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷  অন্ধকার থেকে আলোর দিশায় করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  আহ্বানে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালান৷ আজ ত্রিপুরাবাসীর কাছে ওই আবেদন জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ১৩৭ কোটি দেশবাসী একজোট হয়েছি৷ আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সারা আবারো প্রমান করি, আমরা একজোট আছি৷


এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দেশে করোনা ভাইরাসের আক্রমণে আমরা একজোট হয়ে লড়াই করছি৷ অন্ধকার থেকে আলোর এগিয়ে চলেছি৷ তাই, আমাদের একতা আবারো প্রমান করতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল রাতে বাড়ির সমস্ত এল নিভিয়ে মোমবাতি জ্বালানোর আবেদনে আমাদেরও সারা দিতে হবে৷ জনতা কারফিউ সফল করে আমরা প্রমান করেছিলেন করোনা যুদ্ধে আমরা ঐক্যবদ্ধ৷ আবারো আমরা মোমবাতি জ্বালিয়ে প্রমান দেব৷


তাঁর আবেদন, আগামী ৫ এপ্রিল রাত ৯টায় বারান্দায়, ব্যালকনিতে এবং উঠানে আপনারা বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালান৷ তবে, সামাজিক দুরুত্ব বজায় রেখে ওই কর্মসূচি পালন করতে হবে৷ তিনি বলেন, জনতা কারফিউ সফল হলেও কিছু অনাকাঙ্খিত ঘটনা দেশে ঘটেছে৷ মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছিলেন৷ তিনি প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলেন, জলসা আকারে নয়, বাড়িতেই একান্তে মোমবাতি জ্বালাবেন৷ এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অনুরূপ আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top