নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ অন্ধকার থেকে আলোর দিশায় করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালান৷ আজ ত্রিপুরাবাসীর কাছে ওই আবেদন জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ১৩৭ কোটি দেশবাসী একজোট হয়েছি৷ আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ডাকে সারা আবারো প্রমান করি, আমরা একজোট আছি৷
এদিন সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দেশে করোনা ভাইরাসের আক্রমণে আমরা একজোট হয়ে লড়াই করছি৷ অন্ধকার থেকে আলোর এগিয়ে চলেছি৷ তাই, আমাদের একতা আবারো প্রমান করতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ এপ্রিল রাতে বাড়ির সমস্ত এল নিভিয়ে মোমবাতি জ্বালানোর আবেদনে আমাদেরও সারা দিতে হবে৷ জনতা কারফিউ সফল করে আমরা প্রমান করেছিলেন করোনা যুদ্ধে আমরা ঐক্যবদ্ধ৷ আবারো আমরা মোমবাতি জ্বালিয়ে প্রমান দেব৷
তাঁর আবেদন, আগামী ৫ এপ্রিল রাত ৯টায় বারান্দায়, ব্যালকনিতে এবং উঠানে আপনারা বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালান৷ তবে, সামাজিক দুরুত্ব বজায় রেখে ওই কর্মসূচি পালন করতে হবে৷ তিনি বলেন, জনতা কারফিউ সফল হলেও কিছু অনাকাঙ্খিত ঘটনা দেশে ঘটেছে৷ মানুষ একজোট হয়ে রাস্তায় নেমেছিলেন৷ তিনি প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলেন, জলসা আকারে নয়, বাড়িতেই একান্তে মোমবাতি জ্বালাবেন৷ এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও অনুরূপ আহ্বান জানিয়েছেন৷


















