News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বহিঃরাজ্যে আটক ত্রিপুরার বহু, সহায়তা চেয়ে সাত রাজ্যকে চিঠি মুখ্যমন্ত্রীর
Image

করোনা : বহিঃরাজ্যে আটক ত্রিপুরার বহু, সহায়তা চেয়ে সাত রাজ্যকে চিঠি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বহিঃরাজ্যে অবস্থানরত ত্রিপুরার নাগরিকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন বিপ্লব কুমার দেব৷ রবিবার তিনি সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এই আবেদন জানিয়েছেন৷ তাছাড়া, বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এবং বিভিন্ন জেলার জেলাশাসকদেরও পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে৷ ত্রিপুরার মুখ্যসচিব এবং বহিঃরাজ্যে অবস্থানরতদের সহায়তায় গঠিত টিমের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর হয়ে পরিবহণ সচিব এল ডারলং এই সব চিঠি পাঠিয়েছেন৷


আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন৷ এতে তিনি ওই রাজ্যগুলিতে অবস্থানরত ত্রিপুরার নাগরিকদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন৷ তিনি চিঠিতে বলেছেন, কোভোড-১৯ মহামারির জন্য সারা দেশে লকডাউন চলছে৷ ফলে, ত্রিপুরার নাগরিকরা আপনাদের রাজ্যে আটকে পড়েছেন৷ এই মুহূর্তে তাঁদের ত্রিপুরায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না৷ এমন-কি তাঁদের অনেকের টাকাও শেষ হয়ে গেছে৷ তাই, তাঁদের খাবার, থাকার জায়গা, নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করে সহায়তা করুন৷ সাথে তিনি মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন, ত্রিপুরায় বহিঃরাজ্যের নাগরিকদের সহায়তায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ তার জন্য বিশেষ টিম সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে৷ তাছাড়া, বহিঃরাজ্যের নাগরিকদের খেয়াল রাখার জন্য জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷


এদিকে, ত্রিপুরার মুখ্যসচিব ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন৷ চিঠিতে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবকে ত্রিপুরার নাগরিকদের সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি৷ বহিঃরাজ্যে অবস্থানরত ত্রিপুরার নাগরিকদের সহায়তায় গঠিত টিমের চেয়ারম্যান পরিবহণ সচিব এল ডারলং বলেন, ত্রিপুরার প্রায় ৩০০ জন নাগরিক বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন৷ তাঁদের সহায়তায় মুখ্যমন্ত্রীও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন৷ তাছাড়া, চেন্নাই ও সুরাটের জেলাশাসককেও চিঠি দিয়ে সহায়তা চাওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top